Posts

Showing posts from January, 2021

মঙ্গলে ‘অদ্ভুত’ গর্তের সন্ধান

Image
  লালগ্রহ মঙ্গলের পৃষ্ঠে ‘অদ্ভুত’ এক গর্তের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এই ধরনের গর্তকে বলা হয় ক্রেটার। সম্প্রতি নাসার অরবিটার এই গর্তের সন্ধান পায়। এই ছবি প্রকাশ করেছে করেছে নাসা এবং অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের হাইরাইজ টিম। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, আর চার-পাঁচটা সাধারণ গর্তের মতো দেখতে নয় এটি। ৮০-র দশকের বিখ্যাত ভিডিও গেম প্যাক ম্যান-এর আকৃতি যেমন, এটাও অনেকটা দেখতে তেমনই। গর্তের ভিতর আবার বালিয়াড়ি রয়েছে। অর্ধচন্দ্রাকৃতি বার্খান বালিয়াড়ি। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলে প্রচুর বার্খান বালিয়াড়ির সন্ধান আগেও মিলেছে। কী ভাবে এই গর্তের সৃষ্টি হল তা নিয়ে গবেষণা চালাচ্ছে নাসা। ফলে লালগ্রহে আরও একটা নতুন রহস্য উন্মোচনের অপেক্ষায় গোটা বিশ্ব। এ বছরের গোড়ার দিকেও এক বিশালাকায় গর্তের সন্ধান পেয়েছিল মার্স অরবিটার। তার আকৃতিও ছিল অদ্ভুত ধরনের। অনেকটা ব্যাঙাচির মতো দেখতে।

সৌরজগতের বাইরে খোঁজ মিলল আরোও দুই পৃথিবীর

Image
সৌরজগতের বাইরে দু’টি গ্রহের খোঁজ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এ দুই গ্রহের সঙ্গে সৌরজগতের নিল গ্রহ পৃথিবীর অনেক মিল রয়েছে। এখানে থাকতে পারে বহির্জাগিতক প্রাণের অস্তিত্ব। এক্সোপ্ল্যানেট বা বহির্জাগিতক এই দুই গ্রহের একটি ৫০০ এবং অপরটি ১২০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। ৫০০ আলোকবর্ষ দূরের গ্রহকে কেপলার-১৮৬এফ নামে চিহ্নিত করা হয়েছে। মহাজগতের যে অঞ্চলে জীবনের সম্ভাবনা রয়েছে সে অঞ্চলে এর অবস্থান। পৃথিবীর কাছাকাছি আকারের বহির্জাগতিক গ্রহ হিসেবে প্রথম চিহ্নিত হয়েছিল এই কেপলার-১৮৬এফ। একটি নক্ষত্রের চারপাশে ঘুরপাক খাচ্ছে এটি। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলজির চালানো নতুন গবেষণা সমীক্ষায় উঠে এসেছে ১২০০ আলোকবর্ষ দূরে অবস্থিত কেপলার-৬২এফ গ্রহ সম্পর্কে নতুন তথ্য। পৃথিবীর থেকে আকারে বড় এ গ্রহের সঙ্গে খোদ পৃথিবীর বহু মিল খুঁজে পাওয়া গেছে। অক্ষের চারপাশে ঘুরপাক খাওয়ার বিষয়টি খতিয়ে দেখেছে জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি। অক্ষের দিকে ঝুঁকে থাকা এবং ঘুরপাক খাওয়ার সঙ্গে গ্রহের জলবায়ু এবং ঋতু পরিবর্তনের সম্পর্ক আছে। কতোটা সূর্যালোক গ্রহে পৌঁছে তাও নির্ভর করে এর উপর। এ সমীক্ষায় সি...

আকাশেও উড়বে টয়োটার গাড়ি!

Image
আর কয়েক বছরের মধ্যেই দেখা যাবে উড়ন্ত গাড়ি। ইতিমধ্যে সব সংস্থায় এই গাড়ি বানানোতে বিনিয়োগ করা শুরু হয়েছে। জাপানের গাড়ি নির্মাতা সংস্থা টয়োটা এই গাড়ি বানানোর ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেছে। তারা এমন একটি ফ্লায়িং কার তৈরি করতে চলেছে যা ২০২০ সালের অলিম্পিক গেমসের মশাল জ্বালাতে পারবে বলে আশা করছে টয়োটো মোটরের এক্সপার্টরা। তবে উড়তে সক্ষম এই ক্ষুদ্রাকৃতির গাড়ি তৈরির প্রকল্পটি এখনো প্রাথমিক অবস্থায় রয়েছে বলে জানা গেছে। এই গাড়িটি নাম ‘স্কাই ড্রাইভ’ হতে পারে বলে জানা গেছে। অ্যালুমিনিয়ামের ফ্রেমে নির্মিত আটটি পাখাবিশিষ্ট গাড়িটি বর্তমানে মাটি থেকে কিছুটা ওপরে উঠে কয়েক সেকেন্ডের মধ্যেই আছড়ে পড়ছে। স্কাই ড্রাইভ প্রকল্প বাবদ কার্টিভেটর রিসোর্স ম্যানেজমেন্ট স্টার্টআপে ৩ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করেছে টয়োটা। ফ্লায়িং কারটি কয়েক সেকেন্ডের জন্য চোখ বরাবর উঠতে পারে। পরবর্তীতে কয়েক সেকেন্ড পরেই এটি মাটিতে আঁছড়ে পড়ে। গাড়িটির সিকিউরিটির জন্যে এর নিচের দিকে একটি বাস্কেটবল অ্যাড করা হয়েছে। এই সংস্থার পরিচালক সুবাসা নাকামুরা সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘গাড়ি যাতে মাটি থেকে বিরতিহীনভাবে আকাশে ...

ধর্ষণ প্রতিরোধী’ অন্তর্বাস

Image
  বিশেষ নকশায় নারীদের একটি অন্তর্বাস তৈরি করেছেন এক তরুণী, যা ধর্ষণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে তার দাবি। বেশ কয়েকটি ধর্ষণকাণ্ডের জন্য আলোচিত দেশ ভারতের ওই তরুণীর তৈরি করা অন্তর্বাসের খবর এসেছে ব্রিটিশ দৈনিক মেইলে। অন্তর্বাসটিতে একটি তালা সংযোজন করেছেন সিনু কুমারী নামে ওই তরুণী; রয়েছে একটি ভিডিও ক্যামেরা এবং জিপিএস অ্যালার্ট সিস্টেম। ভারতের উত্তর প্রদেশের ফরাক্কাবাদের সিনুর এই অন্তর্বাসটি তৈরি করতে ৫০ ইউরোর মতো খরচ হয়েছে। এটি প্যান্টিটি বুলেটপ্রুফ; কাটা যাবে না ছুরি দিয়েও। সিনু বলছেন, “আমি এতে একটি স্মার্ট তালা দিয়েছি, যা পাসওয়ার্ড ছাড়া খোলা যাবে না। একটি ইলেকট্রিক ডিভাইস বসিয়েছি, যা দিয়ে জরুরি কল করা যাবে।” অন্তর্বাসটিতে একটি বাটন রয়েছে, যাতে চাপ দিলে কল চলে যাবে সেট করা জরুরি সহায়তার নম্বরে। সিনু বলেন, “যখন (এই অন্তর্বাস পরা অবস্থায়) কোনো নারী আক্রান্ত হবেন, তখন এই ডিভাইসটি থেকে কল যাবে তার স্বজন ও পুলিশের কাছে। জিপিএস সিস্টেম থাকায় পুলিশ সহজেই ওই নারীর অবস্থান শনাক্ত করে তাকে উদ্ধার করতে পারবে।” আক্রমণকারীর ছবি রাখতে অন্তর্বাসে একটি ভিডিও ক্যামেরাও বসিয়েছেন সিনু। তিনি বলছ...

ফায়ার ফক্স-এ নতুন ৬ ফিচার

Image
  নতুন আপডেটে স্টেবল ভার্সনের পাশাপাশি ওয়েব ব্রাউজার ফায়ার ফক্সে গ্রাহকের জন্য ৬টি নতুন ফিচার নিয়ে এসেছে মোজিলা। মজার বিষয় হচ্ছে, ফায়ার ফক্সের এই আপডেটে যোগ করা কিছু ফিচার আইওএস অপারেটিং সিস্টেমের বিল্ট ইন ব্রাউজার সাফারি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। সাধারণত ব্রাউজারের ট্যাবগুলো নিজে হাতে বন্ধ করতে হয়। শুধুমাত্র ট্যাবগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়ার ফিচার অ্যাপলের ওয়েব ব্রাউজার সাফারি এনেছিল গ্রাহকদের জন্য। সাফারির কাছ থেকে অনুপ্রাণিত হয়ে গ্রাহকদের জন্য একই ফিচার নিয়ে এসেছে ফায়ার ফক্স। ফায়ার ফক্সের “Settings” এ গিয়ে “General” অপশন সিলেক্ট করে “Close tabs” অপশনটিতে গিয়ে “Manually” তে নিজের ইচ্ছা মত ট্যাব বন্ধ হওয়ার সময় নির্ধারণ করে দিতে পারবেন। ফায়ার ফক্স এক্সটার্নাল ডাউনলোড ম্যানেজারের ফিচার এখন নিয়ে এসেছে ওয়েব ব্রাউজারের “Settings” অপশনে। যার মাধ্যমে গ্রাহক আগে থেকে ডাউনলোডের স্থান নির্দিষ্ট করে দিতে পারবেন। ক্রোমের টাচ টু ফিল ফর পাসওয়ার্ড ফিচারের মত একাধিক লগইনের তথ্য ব্যবস্থা নিয়ে এসেছে ফায়ার ফক্স। নতুন এই আপডেটে বেশি সংখ্যক বার ঘুরে আসা ওয়েবসাইটের ঠিকানাও হোম স্ক্রিনে দেখা...